Creating Website জন্য জুমলা ভিজুয়্যাল গাইড
গত একুশে বই মেলায় বাজারে এসেছে লেখক পার্থ সারথি কর-এর জুমলা শেখার বই - "নবীনদের জন্য জুমলা ভিজুয়্যাল গাইড"। বইটিতে জুমলার ব্যাকএন্ড ও ফ্রন্ট এন্ডের পরিচিতির সাথে সাথে একটি সাইট কিভাবে তৈরি করতে হবে তা বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। সহজেই বুঝার জন্য লিখার পাশাপাশি প্রয়োজনীয় ছবি দেয়া হয়েছে। আশা করা যায় পাঠকরা এই বই পড়ে নিজেকে একজন প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলাপার হিসাবে প্রস্তুত করতে পারবেন।
বইটিকে কার্যকরভাবে ব্যবহার করতে হলে লেখকের পরামর্শ হচ্ছে - প্রথমে আপনি বইয়ের প্রথম থেকে শেষ
পযর্ন্ত এক-দুবার বুঝে না বুঝে পড়ে নেবেন। তাহলে আপনি কিছু হলেও বুঝতে
পারবেন যে কোথা থেকে আপনাকে শুরু করতে হবে। তারপর আপনি বই পড়ার সাথে কম্পিউটারে
জুমলা ইনস্টল দিয়ে কাজ শুরু করবেন। একবার একটি সাইট করার পড়ার পড়ার আপনি আপনার
পছন্দের ৪-৫ টি সাইটকে হুবহু জুমলা দিয়ে করার চেষ্টা করবেন। তাহলে
আপনার প্র্যাকটিস হবে সাথে সাথে আপনার সমস্যাগুলো বের হয়ে আসবে। এবার আপনি
ফ্রিল্যান্সিং মাকের্ট প্লেস গুলোতে জুমলার কাজের রিকুয়ারমেন্টস গুলো দেখে
প্র্যাকটিস করুন। এভাবে আপনি একজন দক্ষ ওয়েবসাইট ডেভেলাপার হয়ে উঠতে পারেন।
এছাড়াও বইটি পাওয়া যাবে http://www.rokomari.com/book/11378
লেখক - মোঃ
ইকবাল
হোসেন






0 comments:
Post a Comment